প্রাণঘাতি করোনা ভাইরাসে সারা বিশ্বেজুড়ে মৃতের সংখ্যা ১৯ লাখ ৬ হাজার ছাড়িয়েছে। এদিকে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে সাড়ে ১৪ হাজারেরও অধিক মানুষ। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ কোটি ৮৪ লাখ।
মহামারি করোনা ভাইরাসে আমেরিকায় দ্বিতীয় দিনে মৃতের সংখ্যা ৪ হাজার ১’শ ৩৪ জন যা আগের দিনের তুলনায় রেকর্ডসংখ্যক। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ছাড়ালো।
অন্যদিকে করোনার উৎপত্তি স্থল চীনের উত্তরাঞ্চলের শিজিয়াজুয়াংয়ের ১ কোটি ১০ লাখ মানুষকে লকডাউনে রাখা হয়েছে। শিজিয়াজুয়াং শহরে ১’শরও অধিক মানুষ আবারো করোনায় আক্রান্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
জাপানে করোনা পরিস্থিতি বেসামাল হওয়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশেটি। শুক্রবার (৮ জানুয়ারি) থেকে শুরু হয়ে এই জরুরি অবস্থা চলবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত।
করোনা ভ্যাকসিন মার্চের পরিবর্তে ফেব্রুয়ারি থেকেই দেয়া হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৪’শ মানুষ মারা গেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম