২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকেই প্রাণঘাতী করোনা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। যার কারণে আমেরিকা, ব্রিটেনসহ আরও অনেক দেশ চীনের বিরুদ্ধে সরব হয়েছে। কিন্তু নিজের অবস্থান থেকে সরতে নারাজ চীন। তারা উহানকে করোনার উৎপত্তিস্থল হিসেবে কিছুতেই মেনে নিচ্ছেনা।
এমনকি করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলটিকে চীনে ঢুকতেই দিলনা। এ নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।
জানা গেছে, চলতি বছরের শুরুতেই ১০ জনের বিশেষজ্ঞ একটি দল যাওয়ার কথা ছিল চীনের উহানে। তাদের মধ্যে ২ জন চীনের উদ্দেশে রওয়ানা দিলেও তাদের বেইজিংয়ে ঢুকতে দেওয়া হয়নি।
এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে গেব্রেয়াসুস বলেন, জানতে পেরেছি যে, চীনের কর্মকর্তারা বিশেষজ্ঞদের যাওয়ার অনুমতি দেয়নি। বেইজিংয়ের শীর্ষ কর্মকর্তারা সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দিয়েছি, এই মিশন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের এমন পদক্ষেপে আমি অত্যন্ত হতাশ।
বার্তাবাজার/পি