রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪২২২ পিস ইয়াবা, ১০৫ গ্রাম হেরোইন, ১৬০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি ৮৬০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ টি মামলা রুজু হয়েছে।
বার্তাবাজার/এ.আর