মিয়া রাকিবুল, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে ও পূর্বশত্রুতার জের ধরে বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার বাড়ইপাড়া গ্রামে এ ভাংচুরের ঘটনা ঘটে।এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ ইকরাম মিয়া ও তার দলবল দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা, চাপাতি, হকিস্টিক, লোহার রড, বাশেঁর লাঠিসোঁটা নিয়ে উজ্জ্বল শেখকে মারধর ও খুন জখমের উদ্দেশ্যে শনিবার ভোর ছয়টার দিকে উজ্জ্বল শেখের বাড়িতে আকস্মিক ভাবে এ হামলা চালায়। এসময় বাড়ীতে উজ্জ্বলকে না পেয়ে তার বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে ঘরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং এ বিষয়ে তার পরিবারকে মামলা না করার হুমকি-ধামকি দেয়।
জানতে চাইলে প্রতিপক্ষ ইকরাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উজ্জ্বল আমাদের দলের লোকজনকে মারধর করবে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হুমকী দেয়। তাই আমরা কয়েকজন এবিষয়ে জানার জন্য তাদের বাড়িতে গেলে উজ্জ্বলের মা আমাদেরকে গালিগালাজ করে।এতে আমাদের লোকজন ক্ষিপ্ত হয়ে তার টিনের ঘরের বেড়ায় কয়েকটি বারি দেয়।তবে লুটপাটের বিষয়ে সে অস্বীকার করেন।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, আমি ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনুনাগ ব্যবস্থা নেওয়া হবে।