কোনো দম্পতির কন্যা সন্তান জন্ম হলেই উপহারসামগ্রী দেওয়ার ঘোষণা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। পুলিশকে ফোন দিলে সাথে সাথে বাড়িতে এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এই পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। কন্য সন্তানের প্রতি যত্নশীল হওয়ার জন্য এই পুরস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জানা যায়, সন্ধ্যা ৭টায় ফেসবুকে দেওয়া পোস্টে জেলা পুলিশ লিখেছে কন্যাসন্তান বোঝা নয়, আশীর্বাদ। কন্যাসন্তান আল্লাহর শ্রেষ্ঠ পুরস্কার। কন্যাসন্তান মা-বাবার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়ায় আগমন করে। কন্যাসন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে।
ফেসবুক স্ট্যাটাসে কন্যাসন্তান জানানোর খবর দেওয়ার জন্য কন্ট্রোল রুমের একটি নাম্বারও দেওয়া হয়েছে (০১৩২০-১৪৯০৯৮)।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, কন্যাসন্তান হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে নবজাতকের পোশাকসহ উপহারসামগ্রী পাঠানো হবে।
বার্তাবাজার/এসজে