অন্যের স্ত্রী ও সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে প্রত্যাহার হয়েছেন যশোর সদর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্য আব্দুর রহমান কনক।
জানা যায়, তাজহাট এলাকার বিপ্লবের স্ত্রী ১২ বছরের বৈবাহিক জীবনে ২ সন্তানের জননী। গত ২৫ নভেম্বর স্বামীকে তালাক না দিয়ে পুলিশ সদস্য কনকের সাথে পালিয়ে গিয়ে যশোর শহরের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। পরে গত ৪ জানুয়ারি ওই নারীর স্বামী রংপুরের তাজহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বিপ্লবের পরিবারের লোকজন জানান, তাজহাট থানার পুলিশ বিপ্লবের দায়ের করা অভিযোগটিকে মামলা হিসাবে গ্রহণ করেনি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এটা একটি পারিবারিক ঘটনা আদালতে এ বিষয়ে মামলা হলে তারা সেটা নিজেদের মত করে মোকাবিলা করবেন। পুলিশের পক্ষ থেকে কনককে প্রত্যাহার কয়ারা হয়েছে। বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।
তবে কারো স্ত্রীকে ভাগিয়ে আনার বিষয়টি অস্বীকার করে আব্দুর রহমান কনক জানান, আমি কারও স্ত্রীকে ভাগিয়ে নিয়ে আসিনি। সে ইচ্ছা করেই আমার কাছে এসেছে। তবে সে আমাকে বলেছে তার স্বামীকে নাকি তালাক দিয়েছে।
বার্তাবাজার/এসজে