গতকাল ইংল্যান্ডের বিপক্ষে টস জয়ের পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা। ফলে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি বোলারদের বুকের দুকপুকানি বাড়িয়ে দিয়েছেন ব্রিটিশ ব্যাটসম্যানরা।এ দিন কোনো বোলারকে সমীহ করেননি রয়-রুটরা।টপ অর্ডার থেকে টেল অ্যান্ডার পর্যন্ত সবাই বাংলাদেশি বোলোরদের নাস্তানাবুদ তরেছেন। ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রানের পাহাড় গড়ে বিশ্বকাপের স্বাগতিকরা। টার্গেট তাড়া করতে নেমে ২৮০ রানে থেমে যায় টাইগাররা। ১০৬ রানে জয় নিয়ে মাঠে ছাড়ে স্বাগতিকরা।
শনিবার টস জয়ের পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া নিয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। তবে খেলা শেষে মাশরাফি বলেন, উইকেট দেড়দিন কাভারের নিচে ছিল। যে কারণে টস জিতে ফিল্ডিং নিয়েছিলাম।
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি আরও বলেন, ৩৮৬ রান অনেক বেশি, তাদের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। জেসন রয় একবার উইকেটে সেট হয়ে গেলে তাকে আউট করা খুবই কঠিন। আমরা জানতাম জেসন রয়কে আউট করতে হবে, তাহলেই আমরা ম্যাচে ফিরতে পারতাম।
তিনি আরও বলেন, উইকেটে পেতে কখনো কখনো ভাগ্যের প্রয়োজন হয়। কিন্তু ভাগ্য আমাদের ফেবার করেনি। ৩৩০ রানের মধ্যে আটকে রাখতে পারলে ম্যাচটি অন্যরকম হতে পারত। ৩৮৬ রান অনেক বেশি হয়ে গেছে।
সূত্র: ইএসপিএনক্রিকইনফো