বঙ্গবন্ধুকে অবমাননার মামলায় তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা

নোয়াখালীর সূবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুকের দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নোয়াখালী জেলার অতিরিক্ত দায়রা জজ সৈয়দ ফখরুল আবেদীন এই পরোয়ানা জারি করেন। একইসাথে মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ঘোষণা করেন ৩১ মার্চ।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় তাররেক রহমানের নামে চার্জ গঠনের পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

জানা যায়, ২০১৪ সালে ১৫ ও ১৭ ডিসেম্বর তৎকালীন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেন।

গণমাধ্যমে এই বক্তব্য প্রচার হলে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সূবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওম্র ফারুক বাদী হয়ে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তারেক রহমানকে আসামি করা হয়।

জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল জানান, মামলার চার্জ গঠনের পর বৃহস্পতিবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক সৈয়দ ফখরুল আবেদীন আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর