বিএনপি-জামাতের জামায়াতের লোকজন নৌকার ব্যানার-পোস্টার ছিঁড়ে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে মুজিব কলেজ গেট এলাকায় আয়োজিতে এক নির্বাচনী সভায় তিনি এই মন্তব্য করেন।
আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী জানায়, ফেনী-নোয়াখালীর সন্ত্রাসীরা আমার বিরুদ্ধে অস্ত্র পাঠায়, আমি ভয় পাই না। ফেনী-মাইজদী থেকে পাঠানো সন্ত্রাসীরা আমাকে উত্ত্যক্ত করার জন্য এসব আকামগুলো করছে। সত্য কথা বলায় তার চাকরি থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
এসময় পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।
বার্তাবাজার/এসজে