গাজীপুরের কালিয়াকৈরের গোলসাত্রা এলাকায় অবৈধভাবে নদীর কিনারা থেকে মাটি কাটার ভেকুর চাপায় জুবায়ের হোসেন নিপু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ভেকুটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ স্থানীয় সিরাজ উদ্দিন নামে একজন মাটি ব্যবসায়ী খাটাখালি নদীর কিনারায় মাটি ক্রয় করে অবৈধ ভৈকু দিয়ে কেটে উপজেলার বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ওই মাটি ব্যবসায়ী ভেকু দিয়ে মাটি কাটার সময় জুবায়ের হোসেন নিপু নামে এক শিশু বেকুর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের পরিবার বার্তা বাজারকে জানান, পরিকল্পিতভাবে শিশুটি হত্যা করা হয়েছে। খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি নিহতের পরিবারের।
কালিয়াকৈর থানার পরিদর্শক তদন্ত মোজাহিদুল ইসলাম সুমন বার্তা বাজারকে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগে দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এ.আর