ফটিকছড়িতে মাদ্রাসার নির্মান কাজে হামলার মূল হুতা আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে মাদ্রাসার নির্মান কাজে সশস্ত্র সন্ত্রাসী হামলার মূল হুতা সন্ত্রাসী পাঠান হাসানকে আটক করেছে র‍্যাব-৭। এসময় জব্দ করা হয়েছে নগদ অর্থ ও দুটি ফোন সেট।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (৬ জানুয়ারী) রাত ৯টার দিকে নগরীর চান্দগাঁও, শুলকবহর এলাকা হতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন (র‍্যাব-৭) এর মিডিয়া কর্মকর্তা।

র‍্যাব সূত্র জানায়, গেলো ৪ জানুয়ারী ফটিকছড়ি থানার নানুপুর এলাকায় খাস জমিতে দারুস সালাম ঈদগাহ মাদ্রসার ভবন নির্মান কাজে একই এলাকার মুহাম্মদ হাসান উরুফে পাঠান হাসান (৩৫) দলবল নিয়ে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে একই দিন মাদ্রাসার পরিচালক মুফতি মনিরুল হক বাদী হয়ে পাঠান হাসানকে প্রধান আসামী করে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। (যার মামলা নং-২)।

ঘটনার পরে সন্ত্রাসী পাঠান হাসান গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়। গতকাল বুধবার রাত ৯টার দিকে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর শুলকবহর এলাকা হতে র‍্যাব সদস্যরা তাকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

র‍্যাব সূত্র আরো জানায়, এই ঘটনার নেপথ্যে কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। কারো সংশ্লিষ্টতা প্রমান পেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, সন্ত্রাসী পাঠান হাসান ও তার ভাড়াটে সন্ত্রাসীদের হামলার শিকার মোবারক আলী পন্ডিত বাড়ির গুলিবিদ্ধ ৫ জন গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর