শৈলকুপায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শৈলকুপা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিতামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান।

পরে খেলায় অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর