কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে ২৭ কুুুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন উলিপুর প্রেসক্লাবের দন্দ্ব নিরসন করে ঐক্যবদ্ধ ভাবে কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর বাসভবনে প্রেসক্লাবের উভয় পক্ষীয় সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দৈনিক সংবাদের উলিপুর উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান মিয়াজীকে আহবায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম বিটু (দৈনিক যায়যায়দিন) করা হয়েছে। এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন- মনজুরুল হান্নান (দৈনিক খোলা কাগজ), মোন্নাফ আলী (দৈনিক সমকাল), তৈয়বুর রহমান (দৈনিক ভোরের কাগজ), চন্দন মজুমদার (দৈনিক প্রতিদিন) ও আবু সাঈদ সরকার (দৈনিক মানবজমিন)।
বার্তাবাজার/এ.আর