শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে যা বললেন প্রধানমন্ত্রী

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে গত বছরের মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে। কেবল আমাদের দেশে নয়, সারাবিশ্বে একই অবস্থা। তবে আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ নেই।

তিনি আরও বলেন, অনলাইনে ও স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। বছরের প্রথম দিনই বই দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর