কর্ণফুলীতে প্রতিবন্ধীদের ভাতার কার্ড প্রদান

কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে ৮০জন প্রতিবন্ধীকে ভাতার কার্ড বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকালে উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (ইউএনও) শাহিনা সুলতানা।

অনুষ্ঠানে মো. আলমগীর, বাহাদুর খাঁন, পিংকুশীল, মো. আরিফ হোসেন, মোস্তাফা শাকিল, বাবর আজমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিকলবাহা এলাকার ৮০জন প্রতিবন্ধীকে ভাতার কার্ড তুলে দেন ইউএনও।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর