নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে পরাজয় মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কএবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মার্কিন কংগ্রেস থেকে জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করার পর তিনি এই পরাজয় মেনে নিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম (সিএনএন) জানায়, ট্রাম্প তার এক বার্তায় বলেছেন তিনি নির্বাচনের ফলাফলের সাথে একমত না হলেও আগামি ২০ জানুয়ারি স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন।
ট্রাম্প বলেন, আমি সব সময় বৈধ ভোট গণনার দাবি জানিয়েছি। আমার এই লড়াই আমার দেশকে মহান করে গড়ে তোলার জন্য।
এর আগে বুধবার (৬ জানুয়ারি) মার্কিন কংগ্রেস ভবনের ক্যাপিটাল অধিবেশনে ট্রাম্পের সমর্থকরা ভেতরে প্রবেশ করে অস্ত্র হাতে হামলা চালায়। তখন ৪ চজন নিহত ও আহত হয় অর্ধ শতাধিক।
বার্তাবাজার/এসজে