আনোয়ারায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আনোয়ারায় ৪শত পিচ ইয়াবাসহ রেনুয়ারা বেগম (৩১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলা বারশত ইউনিয়নের কালিবাড়ী বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সড়ক নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রেনুয়ারা বেগম বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মৃত মোহাম্মদ ইসমাইলের স্ত্রী।

গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারী ব্যবসায়ীকে আটক করে। এসময় তল্লাশি করে ৪শত পিচ ইয়াবা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বার্তা বাজারকে জানান, গ্রেপ্তার রেনুয়ারা বেগম একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর