পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিতে ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিব্যাগ ব্যবহার করার দায়ে রংপুর জেলার মাহিগঞ্জে বিভিন্ন চালের গুদামে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসন ও রংপুর এর মোবাইল কোর্ট যৌথ অভিযান পরিচালনা করে।
রংপুরের মাহিগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
রংপুর জেলার সকল উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বার্তা বাজারকে বলেন, পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিতে ও পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ পলিব্যাগ মোড়ক হিসেবে ব্যবহার করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাট অধিদপ্তর ও মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।
তিনি বার্তা বাজার কে জানান, পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিতে ও পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ পলিব্যাগ মোড়ক হিসেবে ব্যবহার করায় ৬ টি চাল গুদামের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠান ৬ টি হলো জয়নাল ট্রেডার্স, ফারুক ট্রেডার্স, ফিরোজ ট্রেডার্স, আনসার ট্রেডার্স, মোখলেস ট্রেডার্স ও তাজুল ট্রেডার্স।
বার্তাবাজার/এআর