শীতার্তদের মাঝে টাংগাইলের নবাগত ক্যাডারদের বস্ত্র বিতরণ

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ৩৮ তম বিসিএস টাংগাইল পরিবার। বৃহস্পতিবার সকাল থেকে ভূয়াপুর, ঘাটাইল, মির্জাপুর, ধনবাড়ি ও টাংগাইল সদরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ কালে উপস্থিত ছিলেন ৩৮ বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত মোঃ হাবেল উদ্দিন, মোঃ আশরাফুল ইসলাম, মামুন সরকার, শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত আয়েশা আক্তার, সুব্রত ঘোষ, হারুন মিয়া, আফসানা আক্তার প্রমুখ।

অন্যতম সমন্বয়ক আশরাফ বলেন, মানবতার ডাকে সারা দিয়ে আমাদের এই ছোট্র আয়োজন। প্রায় শতাধিক পরিবারের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতে আমাদের এমন কর্মকান্ড অব্যাহত থাকবে। এই শীতে সকলের উচিত যার যার অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।

এসময় বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর