পাকুন্দিয়ায় কিশোর প্রিমিয়াম লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কিশোর প্রিমিয়াম লীগ’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে অর্ধমাস ব্যাপী আয়োজিত কেপিএল টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় সাবেক ইউপি মেম্বার মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী সাদ্দাম হোসেন। ফাইনাল খেলার উদ্ভোদন করেন সঃপ্রাঃবি এর সহকারী শিক্ষক এমএস আল-মামুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নবীন লীগের সভাপতি জাহিদ হাসান অপু, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া, সঃপ্রাঃবি সহঃশিক্ষক আনিসুল হক খোকন, ছাত্রলীগ নেতা দেলোয়ার, তামিম মির্জা, সমাজ সেবক তাইজুল প্রমুখ।

খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক এর হাতে এলইডি টিভি এবং রানার্সআপ দলকে স্মার্ট ফোন তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া সকল খেলোয়াড়কে সৌজন্য পুরষ্কার প্রদান করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর