নেতৃত্বের এক যুগে সেরা ‘পলক’

বছরের শেষ দিন দক্ষতায় মন্ত্রণলায় সেরা নির্বাচিত হয় আইসিটি বিভাগ। আর এবার নেতৃত্বের এক যুগের সেরা মনোনীত হয়েছেন নাটোরের সিংড়ার কৃতি সন্তান মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

সরকারের কাজের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত ‘সেরা ১২’ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। এই মূল্যায়ণ করেছে বাংলা ইনসাইডার। এই মূল্যায়ন প্রকাশের পর সোশ্যাল মিডিয়াতেও তার নেতৃত্ব প্রশংসিত হচ্ছে।

মূল্যায়নে ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণে আইসিটি প্রতিমন্ত্রী পলক নীরবে কাজ করছেন এবং করোনা মহামারীর সময়ে কর্মযজ্ঞের মাধ্যমে পাদ প্রদীপে এসেছেন বলে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের একযুগ এবং বর্তমান মন্ত্রীসভার দুই বছর পূর্তী উপলক্ষে করা এই তালিকায় শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যান্যের মধ্যে রয়েছে বেগম মতিয়া চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম, ব্যারিস্টার শফিক আহমেদ, আসাদুজ্জামান খান কামাল, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, ড: হাছান মাহমুদ, মির্জা আযম ও সাইফুজ্জামান চৌধুরী।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর