কিছুদিন আগেই ফুটবল জীবনের ইতি টানের আর্জেটাইন ফুটবলার জাভিয়ের মাসচেরানো। আবারো আর্জেন্টিনা দলে ফিরেছেন তিনি। তবে খেলোয়াড় হিসেবে নয়, মেথডলজি এন্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজ করবেন তিনি।
আর্জেন্টিনা ফুটবল দলের কৌশলগত দিকগুলোর উন্নয়নের দায়িত্ব পালন করবেন সাবেক এ মিডফিল্ডার। বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল বিষয়ক আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মাসচেরানোকে নিয়োগর ঘোষণা দেয় আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (এএফএ)। মাসচেরানো জাতীয় দলের পাশাপাশি যুব দলের কৌশলগত দিকগুলোর উন্নয়নে কাজ করবেন।
এছাড়াও আর্জেন্টিনার নতুন প্রতিভা খুঁজে বের করার দায়িত্বও পড়েছে আকাশি-সাদা জার্সিতে একশটিরও বেশি ম্যাচ খেলা এ ফুটবলারের কাঁধে।
বার্তাবাজার/এস.জি