আবাহনীকে উড়িয়ে দিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

আবাহনী লিমিটেডকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) আসরের দ্বিতীয় সেমিফাইনালে নামে দুইদল।

এই ম্যাচে টুর্নামেন্টের রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে অস্কার ব্রুসনের দল। ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস।

ম্যাচের ৩১ মিনিটে ফ্রান্সিসকো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় আবাহনী। প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বসুন্ধরা কিংস। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জনাথন ফার্নান্দেজের গোলে সমতায় ফিরে বসুন্ধরা কিংস।

এরপর ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল হয়নি। যার ফলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় খেলা। ম্যাচের ১১০ মিনিটে রাউল অস্কার ভেসেরার গোলে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা কিংস। শেষ মুহূর্তে বসুন্ধরাকে তৃতীয় গোলটি এনে দেন জনাথন ফার্নান্দেজ।

শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। আগামী ১০ জানুয়ারি ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে তারা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর