বছরে কোটি টাকার দুধ বিক্রি করেন বৃদ্ধা

বয়স ৬৮ হলেও কমে যায়নি পরিশ্রমের মানসিকতা। অলসতা কিংবা বার্ধক্য জয় করে ভারতের গুজরাটের নাভালবেন দলসাংভাই চৌধুরী একবছরে দুধ বিক্রি করেছেন এক কোটি টাকারও বেশি।

নাভালবেন দলসাংভাই চৌধুরীর বাড়ি প্রদেশের বনস্কান্ত জেলার নাগানা গ্রামে। বাড়িতে ৮০টি মহিষ ও ৪৫টি গরু নিয়ে তার বিশাল এক পারিবারিক খামার। নিজেই একরেন এসবের তদারকি।

এই গরু ও মহিষের দুধ বিক্রি করে তিনি ২০২০ সালে আয় করেছেন ১ কোটি দশ লাখ রুপি বা ১ কোটি ২৫ লাখ টাকা।

এ বিষয়ে দলসাংভাই চৌধুরী জানান, পড়াশোনা করে তার উচ্চ শিক্ষিত চার ছেলে তার মত আয় করতে পারেনা। এর আগের বছরও তিনি প্রায় কোটি তাকার দুধ বিক্রি করেছেন।

তিনি আরও জানান, নিজের গ্রাম ও আশেপাশের বেশ কয়েকটা গ্রামে তিনি দুধ সরবরাহ করতেন। ধীরে ধীরে বাড়তে থাকে ব্যবসার পরিধি। এখন নিজের খামারে চাকরি দিয়েছেন ১৫ জনকে।

রাজ্য সরকার জানায়, এরই মধ্যে বনস্কান্ত জেলায় সফল নারী উদ্যোক্তা হিসেবে তিনি টানা তিনবার জিতেছেন সেরা পশুপালক পুরস্কার। দুইবার লক্ষ্মী পুরস্কারও জিতেছেন। সূত্র : ইন্ডিয়া টাইমস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর