শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে: জ্যাকব এমপি

ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আর্দশ ও নীতিকে অনুসরন করে ক্ষুধার্ত, দারিদ্র ও গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করছে সরকার। সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দরিদ্র নিপীড়িত মানুষের ভাগ্য উন্নয়ন। তারই সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দুর্যোগকালীন সময়ে অসহায় ও গরীব মানুষের পাশে দাড়িয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারী) চরফ্যাসন উপজেলার ৮টি ইউনিয়নের অসহায় দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ ও দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা ছিল বলেই দেশের উন্নয়ন ও অগ্রগতির দ্রুত এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন শেখ হাসিনার হাতেই বাস্তবায়িত হচ্ছে।

এসময় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, যুগ্ম সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, আসালামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাষ্টার প্রমুখসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর