চলতি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হত নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। প্রথমবারের মত আয়োজিত হতে যাওয়া নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক দেশ বাংলাদেশ। করোনার কারণে নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্থগিত করে দেয় আইসিসি।
তবে চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। এই বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির উইমেন্স উইং এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আপনারা জানেন যে আমরা আয়োজক হতে যাচ্ছি, যেটা গত বছর হওয়ার কথা ছিল। এই বছরের ডিসেম্বরে বাংলাদেশে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, মেয়েদের ক্রিকেটে বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনে বেশ কিছু সীমাবদ্ধতা আছে। আমরা সব বিবেচনা করে প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করছি। এরই মধ্যে সারাদেশে ক্রিকেট বোর্ডের বিভাগীয় কোচদের মাধ্যমে আমরা বাছাই প্রক্রিয়া শুরু করেছি।
বার্তাবাজার/এস.জি