তিতাসের মজিদপুর ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ফারুক চেয়ারম্যান
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলার ৯নং মজিদপুর ইউনিয়নের ভোটারদের মুখে-মুখে বর্তমান চেয়ারম্যান মো. ফারুক মিঞা সরকারের নাম শুনা যাচ্ছে। দলমত নির্বিশেষে এক বাক্যে বলে আসছে ফারুক চেয়ারম্যানের নাম।
ইউনিয়নবাসী আবারও ফারুক চেয়ারম্যানকে পরিষদের চেয়ারে বসাতে আলাপ চারিতায় ব্যস্ত সময় পার করছেন। তারা বলেন যার মধ্যে নেই দাম্ভিকতা, নেই কোন চাঁদাবাজির অভিযোগ, যিনি সবসময় ইউনিয়নবাসীর সেবার ব্রত নিয়ে বার বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছে তাকেই আমরা পূনরায় ভোট দিয়ে নির্বাচিত করবো ইনশাল্লাহ।
এ বিষয়ে ফারুক চেয়ারম্যান বার্তা বাজারকে বলেন, ইউনিয়নবাসীর ভালোবাসা নিয়ে আবারও আমি প্রর্থী হবো ইনশাল্লাহ,আমি সকলের দোয়া চাই।
বার্তাবাজার/এ.আর