গতকাল টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছিল আইসিসি। আইসিসির হালনাগাদকৃত টেস্ট র্যাঙ্কিংয়ে দেখা যায় বাংলাদেশকে টপকে নয়ে উঠে যায় আফগানিস্তান। অন্যদিকে দশে নেমে যায় টাইগাররা।
তবে এবার বাংলাদেশি ভক্তদের সুখবর দিল আইসিসি। টেস্ট র্যাঙ্কিংয়ে নয়েই আছে বাংলাদেশ। ভুলবশত টেস্ট ক্রিকেটের নবীন দল আফগানিস্তানকে র্যাঙ্কিংয়ে জায়গা দেয় আইসিসি।
নিজেদের ভুল বুঝতে পেরে একদিন পরই তা সংশোধন করেছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। এখনো র্যাঙ্কিং বিবেচনার মত যথেষ্ট ম্যাচ খেলেনি আফগানিস্তান। আর তাই র্যাঙ্কিংয়ে তাদের কোনো অবস্থান নেই।
আইসিসির ওয়েবসাইটে সর্বশেষ সম্পাদিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নয়ে আছে। অন্যদিকে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের র্যাঙ্কিংয়ে কোনো অবস্থান নেই।
বার্তাবাজার/এস.জি