পৌরনির্বাচন: গোলাপগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন দুই কাউন্সিলর প্রার্থী

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. লায়েক আহমদ ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মুজিবুর রহমান আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) শুনানি শেষে আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম তাদের মনোনয়ন বহালের ঘোষণা দেন। দুই কাউন্সিলরের প্রার্থিতা আপিলে ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি প্রার্থীতা যাচাই-বাছাইয়ে ৪ মেয়র প্রার্থীসহ ৫৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ওইদিন দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। গত ৩১ ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ৪ মেয়র প্রার্থীসহ ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ৯টি ওয়ার্ডে ৪৭ প্রার্থী পুরুষ কাউন্সিলর ও ৩ ওয়ার্ডে ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর