ভূমিহীন ও গৃহহীনদের ঘর নিমার্ণের কাজ পরিদর্শন করলেন ইউএনও

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পর আওতায় সিরাজদিখানে একাধিক স্থানে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ঘর। এই নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর (গাবের পাড়া) গ্রামের ৫ টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম পরিদর্শনকালে বলেন, ঘরগুলো কাজ মিস্ত্রিরা ঠিকমতো করছে কিনা সে জন্য সরোজমিনে এসে দেখে গেলাম। শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী একযোগে সারা দেশের ঘর গুলো উদ্বোধন করবেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর