এইচএসসির ফলাফল জানার উপায়

২০২০ সালের এইচএসসি অটোপাশের ফলাফল ঘরে বসেই জানা যাবে। ঘরে বসে ফলাফল পেতে মোবাইলের মাধ্যমে আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সরকারি মোবাইল অপারেটর কোম্পানী টেলিটক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এইচএসসি সমমান পর্যায়ের সকল শিক্ষার্থীকে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে।

তারা জানায়, ২০২০ সালের এইচএসসি ফলাফল জানতে প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম ও রোল নাম্বার লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে।

উদাহরণ- HSC<>Dhaka123456<>2020 send 16222

এর আগে গত ২৯ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, প্রচলিত নিয়মে পরীক্ষা না দিয়ে ফলাফল ঘোষণা করতে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হয়। চলতি সপ্তাহেই অধ্যাদেশ জারির সম্ভাবনা আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর