দলীয় দায়িত্বশীল নেতা কর্মী যারা দলের বিদ্রোহী প্রার্থীদের মদদ দিচ্ছে তাদের এসব কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিক সম্মেলন এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, আওয়ামী লীগ দেশের একটি বৃহৎ একটি রাজনৈতিক দল। এ দল থেকে যে কোনো নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার মতো একাধিক প্রার্থী থাকা অস্বাভাবিক কিছু নয়। এক্ষেত্রে যারা মনোনয়ন পাননি তাদেরকে সাংগঠনিক মূল্যায়নের সুযোগ রয়েছে। দেশের প্রত্যেক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে দলের শীর্ষ নেতাদের দ্বারা আলাদা আলাদা মনোনয়ন বোর্ড রয়েছে। একটি স্থানীয় সরকার, অপরটি সংসদীয়।
এসময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যারা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনীত প্রাপ্ত প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করবেন।তারা আগামীতে আর দলীয় মনোনয়ন পাবেন না।
বার্তাবাজার/ই.এইচ.এম