বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আনোয়ারায় বিএনপির মানববন্ধন

দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ, পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং তাদের পদত্যাগের দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে দেশে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ, পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং তাদের পদত্যাগের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাসান চৌধুরী চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি র আহবায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন।

এসময়ে বক্তব্য দেন সাবেক সাংগঠনিক সম্পাদক সরওয়ার হোসেন, হাইলধর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, পরৈকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রফিক আহমদ ডিলার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর, মোস্তাক আহমেদ, বিএনপি নেতা আবদুল গফুর, মোহাম্মদ লিয়াকত, নুরুল ইসলাম, আবু বক্কর, আলমগীর হোসেন, আজিজুল হক, মনছুর আলী, মোহাম্মদ আখতারুজ্জামান, নুরুল আলম চৌধুরী টিপু, ইসমাইল তালুকদার, আবু ছালেহ, কামাল উদ্দিন, মোস্তাক আহমেদ, মোহরম আলী, আনোয়ারা উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনছুর উদ্দিন।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপজেলা যুবদল নেতা নুরুল আলম, মোহাম্মদ আমিন, ওসমান শিকদার, আবদুল জলিল,খালেদ মোশারফ হোসেন সোহেল, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ ফোরকান, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, মোহাম্মদ ছৈয়দুল হক, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ রুবেল, জেলা ছাত্রদল নেতা সোয়াবুল ইসলাম, সাইফুউদ্দিন দস্তগীর, মোহাম্মদ মুসা, আবদুল কাদের শেখ সাদী, মোহাম্মদ শামসুল আলম, রবিউল ইসলাম,শহীদুল ইসলাম সায়েম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ জাহেদ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল ওয়াহেদ সুমন, মোহাম্মদ ইসমাঈল বিন মনির, আলফাজুর রহমান আরিফ, মোহাম্মদ মোরশেদ, আবছার সিকদার, সাকিব আনোয়ার, নুর শাহেদ রিপন, হেলাল, ইমাম শরীফ, কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ বোরহান, শফিউল আলম, জুয়েল, হান্নান, মোহাম্মদ জাহেদ, রাশেদুল বাশার, মোহাম্মদ তারেক, মোহাম্মদ ছোটন চৌধুরী মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আশিকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর