দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
কমিটিতে জসিম বক্সকে আহ্বায়ক ও শাহাদাত হোসেন কামরানকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ওবায়দুল করিম মাসুম, হারুন অর রশিদ, মাহবুবুর রহমান সাফওয়ান, কামরুজ্জামান কামরুল, আলমগীর হোসেন (ওহি), লিটন মিয়া, বিজয় সুত্রধর, সুয়েব মিয়া, কাওসার আহমেদ ও মাইনুল ইসলাম হাসান।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন, জোনাক আহমেদ, মনসুর আহমেদ, সুমন মিয়া, মোঃ নাসির আলী, মতিউর রহমান, বেলাল আহমদ, আমির হামজা, তাজিবুর রহমান ও জাবেদ হোসাইন।
বার্তাবাজার/পি