দেশে করো’নায় একদিনে মৃ’তের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৭ জন রোগী শনাক্ত হয়েছে। গতকাল এ সংখ্যা ছিল ৯৭৮। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জনের।

২৪ ঘণ্টায় এই ভাইরাস কেড়েছে আরও ৩১ জনের প্রাণ। দেশে করোনায় মোট মারা গেছেন ৭ হাজার ৭১৮ জন। গতকাল মৃত্যু হয়েছিল ১৭ জনের।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

একই সময়ে সুস্থ হয়েছেন ৯৬৬ জন। এ নিয়ে সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১০ জন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর