মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। কয়েক মাস আগেই আইপিএলের ১৩তম আসর শেষ হয়েছে।
২০২১ আইপিএল আয়োজন নিয়ে এখন থেকেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে আইপিএল গর্ভনিং কাউন্সিল। এবারের আইপিএল ভারতের মাটিতে আয়োজন করতে চাচ্ছে তারা।
এদিকে আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএলের ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হতে পারে। ২০ জানুয়ারির মধ্যে ফ্রাঞ্চাইজিগুলোকে ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করতে হবে। আইপিএল গর্ভনিং কাউন্সিল সোমবার এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়।
৮ দলেই হবে আইপিএলের এবারের আসর। ২০২২ সাল থেকে ১০ দলের টুর্নামেন্ট হবে। ২০২১ সালের আইপিএল শুরুর তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত ভারতে আইপিএল আয়োজন করতে না পারলে বিকল্প ভেন্যু হিসেবে আছে আরব আমিরাত।
বার্তাবাজার/এস.জি