‘কে প্রতারক পুলিশ নাকি র‍্যাব?’

ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের পুত্র ও বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিমকে দণ্ডাদেশ পাওয়া মামলায় অব্যহতি নিয়ে সমালোচনা করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

তিনি বলেন, ইরফান সেলিমকে দু’টো মামলায় ৬ মাস ও ১ বছরের দণ্ডাদেশ দেওয়া হল। এখন পুলিশ বলছে এমন কোনো অভিযোগ না পাওয়ার কথা। তাহলে মিথ্যাবাদী কে? পুলিশ নাকি র‍্যাব?

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর তোপখানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

নূর বলেন, র‍্যাবের অভিযানে ইরফান সেলিমকে আটকের পর মাদক, অস্ত্রসহ অন্যান্য অবৈধ জিনিস রাখার দায়ে দুই মামলার একটিতে ৬ মাসের কারাদণ্ড ও অন্যটিতে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু এই ঘটনা মিডিয়ায় ধামাচাপা হওয়ার পরে এখন পুলিশ বলছে তেমন কোনো অভিযোগই পাওয়া যায়নি।

র‍্যাব ও পুলিশের এই কাজে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, র‍্যাবের মামলায় যদি পুলিশ বলে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তাহলে মিথ্যাবাদী কে? পুলিশ নাকি র‍্যাব? কে প্রতারণা করছে র‍্যাব নাকি পুলিশ?

তিনি আরও বলেন, র‍্যাব যদি এমন নাটক সাজিয়ে থাকে, তাহলে এই পর্যন্ত কয়টা প্রতারণার ঘটনা তারা ঘটিয়েছে? সরকারি দলের অপরাধীদের বাঁচাতে যদি পুলিশ এই মিথ্যা প্রতিবেদন সাঁজিয়ে থাকে, তাহলে ১২ বছরে কয়টা মিথ্যা প্রতিবেদন সাঁজিয়েছে?

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর