লক্ষ্মীপুরে অসহায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

লক্ষ্মীপুরে ৫ শতাধিক অসহায় গরিব ও দুস্থ্য রোগীদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন ইত্তিহাদুন নাস ফাউন্ডেশন (ইনাফা)।

বৃহস্পতিবার সকালে পৌর শহরের লামচরি এলাকায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার। এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, সদর হাসপাতাল সহকারী সার্জন ডাঃ মাজহারুল ইসলাম মাসুম।

সংগঠনটির সভাপতি জালাল উদ্দিন রুমির তত্ত্বাবধায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন, উপদেষ্ঠা মামুনুর রশিদ রনি, সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ, পপুলার ফার্মাসিটির কর্মকর্তা আরিফুল ইসলাম, আকবর হোসেন প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি, শিশু, মেডিসিন সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়েছে। একই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

ইত্তিহাদুন নাস ফাউন্ডেশন (ইনাফা) সভাপতি জালাল উদ্দিন রুমি বলেন, বিগত করোনাকালীন সময়ে কভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাপন, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ক্ষুদার্থদের মাঝে খাদ্য বিতরণসহ অসংখ্য সামজিক কার্যক্রম করেছে ইত্তিহাদুন নাস ফাউন্ডেশন।

সর্বশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক অসহায় গরীব ও দুঃস্থ্য রোগীদের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। আগামীতেও এমন ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর