ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিযন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস থেকে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজের পুরাতনের বিল্ডিং’র ৪র্থ তলায় দুপুর ২টার দিকে আগুন লাগে। সিগারেটের ধোঁয়া থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এ ব্যাপারে কিছু জানা যায় নি।
এরপর শাহবাগ থানা ওসি মোহাম্মদ মামুন অর রশীদ বার্তাবাজারকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম