স্মিথ-লাবুশানের ব্যাটে প্রথম দিন অস্ট্রেলিয়ার

চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে আজ মাঠে নামে ভারত-অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টের প্রথম দিনের শুরুটা দারুণভাবে করে ভারত। ইনজুরি কাটিয়ে ফেরা ডেভিড ওয়ার্নারকে শুরুতেই সাঝঘরে ফেরায় ভারত।

ব্যক্তিগত ৫ রানে মোহাম্মদ সিরাজের বলে পূজারার হাতে ক্যাচ দিয়ে ফিরেন ওয়ার্নার। এরপর ম্যাচে বৃষ্টি আঘাত হানে। যার ফলে ৩৫ ওভার কম খেলেই প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

বৃষ্টি থামার পর অভিষিক্ত উইল পুকোভস্কিকে নিয়ে প্রতিরোধ গড়েন মার্নাস লাবুশানে। অভিষেক টেস্টেই হাফসেঞ্চুরি হাঁকান পুকোভস্কি। কিন্তু ৬২ রান করে ভারতীয় অভিষিক্ত পেসার নবদ্বীপ সাইনির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেন তিনি।

এরপর স্মিথকে নিয়ে দলের দাল ধরেন লাবুশানে। তাদের ব্যাটে চড়ে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ৫৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। লাবুশানে ৬৭ ও স্মিথ ৩১ রানে অপরাজিত আছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর