অস্ট্রেলিয়া-ভারত মধ্যকার তৃতীয় টেস্টে দুইদলের দুইজনের অভিষেক হয়েছে। অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছে ব্যাটসম্যান উইল পুকোভস্কির ও ভারতের জার্সিতে অভিষেক হয়েছে পেসার নবদ্বীপ সাইনির।
অভিষেক ম্যাচ খেলতে নেমে দারুণ এক রেকর্ডে নাম লেখালেন পুকোভস্কি ও সাইনি। অভিষেক ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন পুকোভস্কি। তবে ব্যক্তিগত ৬২ রানে সাইনির বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।
অভিষিক্ত এক ক্রিকেটারকে ফেরালেন আরেক অভিষিক্ত ক্রিকেটার। টেস্ট ইতিহাসে এই নিয়ে পঞ্চমবারের মতো দেখা গেলো এমন দৃশ্য। এর আগে এমন ঘটনা ঘটেছে চারবার।
প্রথমবার এমন ঘটনা দেখা যায় ১৯৪৬ সালে লর্ডসে। ভারত-ইংল্যান্ড মধ্যকার সেই টেস্টে স্যার অ্যালেক বেডসারকে আউট করে সাঝঘরে ফেরান বিজয় হাজারে।
বার্তাবাজার/এস.জি