তামিম-সাকিবদের দায়িত্ব নিতে ঢাকায় ব্যাটিং কোচ

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ জন লুইস এসেছেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পা রাখেন তিনি। দুই সিরিজের জন্য টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে নিউজিল্যান্ড যাবে টাইগাররা। এই দুই সিরিজে তামিম-সাকিবদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন লুইস। তাকে দুই সিরিজের জন্য নিয়োগ দেওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করে বিসিবি।

তবে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং কোচকে পাচ্ছে না বাংলাদেশ দল। কেননা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে লুইসকে। এরপর করোনা নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

গত বছরের আগস্টে পারিবারিক কারণে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় চলে যান নিল ম্যাকেঞ্জি। এরপর থেকে এই পদ খালি ছিল। এবার এই পদে বসতে যাচ্ছেন লুইস।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর