ডিএমপির ২ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম (ইন্টারনাল ওভারসাইট) কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা-মিরপুর বিভাগে পদায়ন করা হয়েছে।

একই আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) সৈয়দ রফিকুল ইসলাম কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্বে) ইন্টারনাল ওভারসাইট হিসেবে পদায়ন করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর