ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এর প্রেসিডেন্ট ও সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। এএনআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে টাইমস নাউ।
সৌরভ গাঙ্গুলি ভর্তিকৃত হাসপাতালের ডাক্তারদের ধন্যবাদ দিয়ে বলেন, আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ আছি। এখন আর তেমন কোন অসুবিধা নেই।
গত শনিবার ২ জানুয়ারি, সৌরভ গাঙ্গুলি জিম করতে গিয়ে অসুস্থ বোধ করেন। বুকে প্রচন্ড ব্যথা অনুভূত হওয়ায় পরে নিজে থেকেই হাসপাতালে ভর্তি হন। এরপরই জানা যায়, তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। ডা. সরোজ মণ্ডলের নেতৃত্বে ৫ সদস্যের মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এ অধিনায়ক। রাইট করোনারি আর্টারি-সহ মোট ৩টি ব্লকেজ ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টির পর স্টেন্ট বসানো হয়।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ডা. দেবী শেঠী দেখা করেন সৌরভ গাঙ্গুলির সঙ্গে তিনি জানান সৌরভ একদম সুস্থ আছেন।