দায়িত্বগ্রহণ করলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মোকাম্মেল হোসেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তিনি এ দায়িত্বে বসেন। পরে ওই মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নিয়ে সকলের সাথে পরিচিত হন। এ সময় সকল কর্মকর্তা ও কর্মচারীরা তাকে অভিনন্দন জানান।

দশম বিসিএসে প্রশাসন ক্যাডার থেকে সুপারিশ প্রাপ্ত হন মো. মোকাম্মেল হোসেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গতবছর ২৪ ডিসেম্বর তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদন্নোতি করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আগের সিনিয়র সচিব মো. মহিবুল হক তার চুক্তির মেয়াদ শেষ করে তিনি অবসরে চলে যান এরপরই মো. মোকাম্মেল হোসেনকে ওই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদন্নোতি পান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর