ভরিতে ১৯৮৩ টাকা করে বাড়লো সোনার দাম

দেশের বাজারে দুই দফায় সোনার দাম কমানোর পর আবার সোনার দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। এবার সকল প্রকার সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা করে বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর তথ্য নিশ্চত করেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম বাড়ানোর কারণ ব্যখ্যা করে বলেন, মহামারি করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার কারণে অর্থনৈতিক সংকট, চীন-ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ ও ইউএস নির্বাচন এবং পরবর্তী পরিস্থিতি নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সর্বোচ্চ মানের (২২ ক্যারেট) সোনা ৭৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা গতকাল পর্যন্ত প্রতি ভরি ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের সোনার গয়না বিক্রি হচ্ছে ৭১ হাজার ৫০০ টাকায়। আগে ছিল ৬৯ হাজার ৫১৭ টাকা। ১৮ ক্যারেট বিক্রি হচ্ছে ৬২ হাজার ৭৫২ টাকায়, যা আগে ছিল ৬০ হাজার ৭৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয় ৫২ হাজার ৪৩০ টাকায়।যা দাম আগে ছিল ৫০ হাজার ৪৪৭ টাকা।

এরআগে ১ ডিসেম্বরে সকল প্রকার সোনার দাম কমিয়ে প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করা হয়। তার এক সপ্তাহ আগে ভরিতে দুই হাজার ৫০৮ টাকা কমানো হয়েছিল। এর আগে ১৫ অক্টোবর প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা করে বাড়িয়েছিল সোনার ব্যবসায়ীরা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর