জানি মেয়েটি ঝিনুকের বান্ধবী, এই বয়সে এরকম হবেই: শ্রাবন্তী

প্রায়শই শ্রাবন্তী চ্যাটার্জীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়ে থাকে। তার ব্যাক্তিগত বিষয় নিয়ে কৌতুহলে মেতে থাকে সিনেপ্রেমিরা। এবারে খবরের শিরোনামে উঠে এসেছে শ্রাবন্তীর শেলে অভিমন্যু চ্যাটার্জী।

পশ্চিমবঙ্গের উঠতি মডেল দামিনীর সঙ্গে প্রেম করছেন অভিমন্যু। আর এই বিষয়টিই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে খবরের কাগজে সব জায়গায় ঘুরছে। বিষয়টি নিয়ে খোশগল্পে মেতেছেন কলকাতার নেটিজেনরা।

এ বিষয়ে শ্রাবন্তী বলেন, ‘আমি জানি মেয়েটি ঝিনুকের বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই। ঝিনুক বলে মানুষের নোংরা মানসিকতা তাই আমাদের বাজে কথা শুনতে হয়। আর দিনের শেষে আমি তো শ্রাবন্তীর ছেলে।’

শ্রাবন্তী আরও জানান, মিম-ট্রোল আর আমাদের ভাবায় না। নিজেদের মতো করে ভাল থাকতে ভালোবাসি। জীবনে যাই আসুক নিজের কাজ দিয়ে নিজেরা উজ্জ্বল থাকতে চাই।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর