যুক্তরাষ্ট্রের কংগ্রেস অধিবেশনে নভেম্বরে নির্বাচিত নতুন রাষ্ট্রপতি জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য বসেছিলেন আইন প্রণেতারা। তখন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা নিরাপত্তা বেষ্টনি ভেঙে মার্কিন আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে তাণ্ডব চালায় এবং গোলাগুলির মতো সন্ত্রাসী কার্য সাধন করে যা গণতন্ত্র বহির্ভূত।
নব নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে। তিনি বলেন, এসব ঘটনা পুরোপুরি আধুনিক যুগের বিপরীতে ঘটছে। স্বাধীনতার উপর এসব হামলা হচ্ছে। দেশের জনগণ ও তাদের প্রতিনিধির উপর এ হামলা চালিয়েছে তারা। ক্যাপিটলে হামলার দৃশ্যগুলো সত্যিকারের মার্কিন যুক্তরাষ্ট্রের নয়।
জো বাইডেন আরো যোগ করে বলেন, আমরা যা দেখছি তা হলো সন্ত্রাসী কর্মে লিপ্ত কিছু উগ্রবাদী। এরা ভিন্নমতের হতে পারে না এরা একটা ব্যাধি। এটি রাষ্ট্রবিরোধীতার সমকক্ষ এবং এটি এখই শেষ হতে হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম