কুড়িগ্রাম রাজারহাটে কার্ভাড ভ্যান ও বালুভর্তি ট্রাকটরের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার(৭ জানুয়ারি) সকালে উপজেলার ঠাঁঠমারী বদ্ধভুমির কাছে কুড়িগ্রাম গামী একটি কার্ভাড ভ্যান ও বিপরীত থেকে আসা বালুভর্তি ট্রাকটরের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। কার্ভাট ভ্যানের সামন অংশ দুমরে মুচরে যায় যায়। এতে দুইজন মারাত্বক আহত হয়,
আহতদের স্থানীয়রা উদ্ধার করে অবস্থার গুরুত্বর উপলব্দি করে জেলা সদর হাসপাতালে প্রেরন করে। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে অধ্যাধিক কুয়াশা থাকার কারনে চালকের দেখতে না পারায় ও গতি বেশী থাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার্তাবাজার/পি