কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সদস্য প্রকৌশলীদের আট দাবী নিয়ে নায্য অধিকার বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, সিনিয়র সচিব ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মহোদয়ের প্রতি আহবান জানিয়ে সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে দাবী সম্মলিত ব্যানার টানানো হয়েছে।
গত ৮ আগষ্ট ২০২০ ইংরেজি তারিখে সমিতির ৩য় ভার্চুয়াল সভার সিদ্ধান্ত মোতাবেক ২৪ ডিসেম্বর ২০ইং থেকে অফিস চলাকালিন সময়ে সিরাজগঞ্জ জেলা ও উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলীর প্রধান কার্যালয়ের সামনে টানানো হয়েছে আট দাবী আদায়ে ব্যানার। তাদের দাবী উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদেও কর্মকর্তাদের গ্রেডেশন তালিকা দীর্ঘ ১৫ বছরের হালনাগাদ না হওয়ায় অনতিবিলম্বে গ্রেডেশন তালিকা হালনাগাদ করণ। চাকুরীবিধি লংঘন করে সহকারী প্রকৌশলী (ক্যাডার) ও সহকারী প্রকৌশলী (নন-ক্যাডার) পদে সরাসরি নিয়োগের প্রস্তাব প্রত্যাহার।
ডিপ্লোমা প্রকৌশলীদেরকে বিধি অনুযায়ী সহকারী প্রকৌশলী পদে পদ উন্নতি নিশ্চিত করণ। রাজস্ব খাতে পদ উন্নতি প্রাপ্ত ২২ জন সহকারী প্রকৌশলীবৃন্দকে ক্যাডারে অন্তর্ভূক্তিকরণ। পদোন্নতি প্রাপ্ত সহকারী প্রকৌশলীদেরকে নির্বাহি প্রকৌশলী পদে পদোন্নতি/ চলতি দায়িত্ব প্রদান। উপ-সহকারী প্রকোশলী/ প্রাক্কলিক/ নক্সাকার পদে আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বাতিল করণ।
বিভিন্ন প্রকল্পের সৃষ্ঠ উপ-প্রকল্প পরিচালক পদে ডিপ্লোমা প্রকৌশলী হতে সতকরা ৫০ ভাগ পদায়ন। নব-নিয়োগ প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী/প্রাক্কলিক নক্সাকারদেও বুনিয়াদি প্রশিক্ষন এবং অন্যান্য দাবী দ্রুত বাস্তবায়ন। তবে এসব দাবী বাস্তবায়ন না হলে আগামী ১০ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন ১ঘন্টা করে প্রত্যেক কর্মচারী মুখে পড়বে কালো মাক্স। এমনকি পরবর্তীতে কলম বিরতি ও কর্মবিরতিতে যেতে পারে তারা।
এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি উল্লাপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. ইউসুফ আলী এর সাথে কথা বললে তিনি বলেন, আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি, যা সম্পুর্ন শান্তিপূর্ণ ভাবে পালিত হবে। আমাদের এই নায্য অধিকার অাদায়ের লড়াইয়ে আগামীতেও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক কার্যক্রম চালিয়ে যাব।
বার্তাবাজার/পি